পুবের কলম, ওয়েবডেস্ক: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছাল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ জন সংসদ সদস্যসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অনধিকার প্রবেশ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে এফআইআর রুজু করেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন:
সূত্রের খবর, গত রবিবার জামেয়ার প্রশাসন কংগ্রেসের লোকসভা সংসদ সদস্য ইমরান মাসুদ, রাজ্যসভার সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ি এবং একাধিক ব্যক্তির বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পাসে প্রবেশের লিখিত অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন:
জামেয়ার রেজিস্টার মোহাম্মদ মেহতাব আলম রিজভী অভিযোগ করেছেন যে, গত শুক্রবার দুই কংগ্রেস সংসদ সদস্য অনুমতি ছাড়াই জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট করেন।
রিজভীর দাবি, সংসদ সদস্য ইমরান মাসুদ দেয়াল ডিঙিয়ে এবং ইমরান প্রতাপগড়ি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এর পাশাপাশি অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (মিম)-এর কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তিও বেআইনিভাবে প্রাঙ্গণে ঢুকেছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে। তবে এই অভিযোগগুলি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।আরও পড়ুন:
অন্যদিকে, ‘স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া’র পাল্টা দাবি, ৭ নম্বর গেটের বাইরে বিপুল পুলিশ মোতায়েন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটক করা হয়েছে।
প্রক্টর, রেজিস্টার এবং নিরাপত্তা উপদেষ্টারা অনশনরত শিক্ষার্থীদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, অনশনের তাঁবু ভেঙে দেন এবং নারী শিক্ষার্থীদের হেনস্থা করেন বলে ছাত্র সংগঠনটি অভিযোগ করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আন্দোলনকারীদের ধাক্কাধাক্কিতে কয়েকজন শিক্ষক ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে ২০০৬ সাল থেকে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালু করার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত ১৩ দিন ধরে ৪ জন শিক্ষার্থী আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।