পুবের কলম ওয়েব ডেস্ক: উপমহাদেশ থেকে শুরু হওয়া ছাত্রবিক্ষোভের আঁচ এবার আছড়ে পড়ল ইউরোপে। ফ্রান্স, আলবেনিয়া ও ইতালির পর এবার সার্বিয়ায় রীতিমতো রাজনৈতিক বিপ্লব ঘটিয়ে ফেলল পড়ুয়ারা। নির্বাচনে খোদ প্রেসিডেন্টকে হারিয়ে সরাসরি দেশের পার্লামেন্ট দখল করল ছাত্রদের রাজনৈতিক দল। এই হারের পর পরাজয় স্বীকার করে সরে দাঁড়াচ্ছেন সার্বিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলেকসান্দার ভুজিচ।
জানা গিয়েছে, বলকান রাষ্ট্র সার্বিয়ায় গত দু’বছর ধরে ব্যাপক ছাত্র আন্দোলন চলছিল।
ছাত্রদের এই ঐতিহাসিক জয়ে সার্বিয়াজুড়ে উচ্ছ্বাস দেখা দিলেও, দেশের পরবর্তী নেতৃত্ব কে দেবেন তা নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। কারণ, রাজনৈতিক ময়দানে নেমে বিপুল জয় পেলেও ছাত্ররা এখনও নির্দিষ্ট কোনও নেতার নাম নির্বাচন করেনি। তাই দেশের শাসনভার কার হাতে উঠবে, তা নিয়ে রাজনৈতিক মহলে ধোঁয়াশা রয়েছে।
বর্তমানে সার্বিয়া ছাড়াও ফ্রান্স, ভারত-সহ বিশ্বের নানা প্রান্তে মুদ্রাস্ফীতি, শিক্ষাক্ষেত্রে সংস্কার, কিংবা প্রশ্নফাঁস ও ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে যুবসমাজের আন্দোলন তীব্র হচ্ছে। তবে সার্বিয়ায় ছাত্রদের হাতে ক্ষমতা আসায় বিশেষজ্ঞদের একাংশ কিছুটা উদ্বিগ্ন। তাঁদের মতে, শাসন পরিচালনার কোনও পূর্ব অভিজ্ঞতা ছাড়া পড়ুয়াদের হাতে দেশ চালানোর দায়িত্ব গেলে তা ভবিষ্যতে হিতে বিপরীত হতে পারে।