সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। মঙ্গলবার সকাল প্রায় ৭টা নাগাদ পরপর দু’বার কম্পন অনুভূত হয় শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায়। আচমকা কম্পনে ঘুম ভেঙে যায় বহু মানুষের। আতঙ্কে অনেকে বাড়ি ও বহুতল থেকে বাইরে বেরিয়ে আসেন।
আরও পড়ুন:
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল। তবে কম্পনের মাত্রা কত ছিল, কত গভীরে এর উৎপত্তি এবং ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
সকালের এই পরপর দু’দফা কম্পনে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায়। ভূমিকম্পের বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।