উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ করে খুনের ঘটনায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। সোমবার আলিপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সৌভিক দে এই রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্ত হওয়া তিনজন হল দীপেন কয়াল, বুদ্ধদেব সর্দার ও প্রতীক সর্দার। আগামী বুধবার,২৫ শে নভেম্বর তাঁদের সাজা ঘোষণা করা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার প্রত্যন্ত আদিবাসী গ্রাম চুনাখালির।
গত বছরের গোড়ার দিকে আচমকাই নিখোঁজ হয়ে যায় গ্রামের ১৪ বছরের এক কিশোরী। মেয়ের কোনও খোঁজ না পেয়ে বাসন্তী থানার দ্বারস্থ হন তার বাবা সাবুরাম সর্দার। থানায় নিখোঁজ ডায়েরি দায়েরের পর তদন্তে নামে পুলিশ। নিখোঁজ হওয়ার ১২ দিন পর, ২০ জানুয়ারি বাড়ির পিছনে গ্রামেরই মিঠুন কয়ালের ধানজমি থেকে উদ্ধার হয় কিশোরীর মৃতদেহ। মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল দেহটি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, বুদ্ধদেব সর্দার ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল।কিন্তু কিশোরী তাতে সাড়া না দেওয়ায় দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তাকে খুনের ছক কষে সে। এমনকী কীভাবে খুন করা যায় এবং তার জন্য কী কী সামগ্রীর প্রয়োজন, তা জানতে ইন্টারনেটের সাহায্যও নিয়েছিল অভিযুক্তরা বলে তদন্তে উঠে আসে।এই ঘটনায় তদন্তের সূত্র ধরে দীপেন কয়াল, বুদ্ধদেব সর্দার ও প্রতীক সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ।তাঁদের বিরুদ্ধে অপহরণ, খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধের প্রমাণ লোপাটের অভিযোগে মামলা দায়ের হয়।গত বছরের ২১ মে আলিপুর আদালতে এই মামলায় চার্জ গঠন করা হয়েছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের বয়ান এবং আদালতে পেশ করা তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর সোমবার তিন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেন বিচারক সৌভিক দে।সরকারি পক্ষের বিশেষ আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা আদালতে সওয়াল করেন। তাঁর বক্তব্য, এক নাবালিকাকে অপহরণ করে খুন এবং তার দেহ গোপন করে প্রমাণ লোপাটের মতো গুরুতর অপরাধে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে আদালত।তবে এই মামলায় বুধবার আদালত কী সাজা ঘোষণা করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন নিহত কিশোরীর পরিবার ও এলাকার বাসিন্দারা।প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান, ১৪ বছরের কিশোরীকে অপহরণ করে খুন! তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত
আসলাম হোসেন
প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৬, ২৩:০১
আরও খবর
সুন্দরবনে বিরল সামুদ্রিক ঝিনুকের সন্ধান, ভারতে প্রথম নথিভুক্ত ‘কাগজ-ঝিনুক’ পাথরপ্রতিমার গোবর্ধনপুরে
বালুরঘাট থেকে মায়াপুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন বাস পরিষেবা শুরু হল
সাইবার প্রতারণা মামলায় সুতি থেকে আরও এক গ্রেফতার, ৩ দিনের পুলিশ হেফাজত
অবৈধ পাথরচিপস পরিবহণের অভিযোগ, পাইকরে আটক দুই ট্রাক, গ্রেফতার চালক
‘চিকেনস নেক’-এর নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ রাজ্যের, সীমান্তে জবরদখল হটাতে কাজ শুরু বিশেষ কমিটির
‘চিকেনস নেক’-এর নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ রাজ্যের, সীমান্তে জবরদখল হটাতে কাজ শুরু বিশেষ কমিটির
মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দপ্তরে হাজিরা সাবিনা ইয়াসমিনের, তলবের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ
মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দপ্তরে হাজিরা সাবিনা ইয়াসমিনের, তলবের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ
ভেন্টিলেশন খোলা হল রেখা পাত্রের, আপাতত স্থিতিশীল হলেও পুরোপুরি বিপন্মুক্ত নন বিজেপি বিধায়ক
ভেন্টিলেশন খোলা হল রেখা পাত্রের, আপাতত স্থিতিশীল হলেও পুরোপুরি বিপন্মুক্ত নন বিজেপি বিধায়ক
ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নদিয়া জেলা শাখার নতুন কমিটি গঠন
ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নদিয়া জেলা শাখার নতুন কমিটি গঠন
দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশি সন্দেহে ৫ টি বাড়িকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ ও প্রশাসন
দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশি সন্দেহে ৫ টি বাড়িকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ ও প্রশাসন
মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী ছিল মেয়ে! তিন বছর পর জামিনে মুক্ত বাবা, তার মধ্যেই রহস্যমৃত্যু
মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী ছিল মেয়ে! তিন বছর পর জামিনে মুক্ত বাবা, তার মধ্যেই রহস্যমৃত্যু
সর্বাধিক পাঠিত
একই গাছে টমেটো, আলু-বেগুন! কৃষিতে নতুন চমক বিহারে
৭০ বছর ধরে অমীমাংসিত গণিতের সমস্যার সমাধান কলকাতার গণিতবিদ নীনা গুপ্তার, বিশ্বমঞ্চে অনুপ্রেরণা নারীদের
চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, চন্দ্রাভিযানে খাবারের জোগান নিয়ে নতুন আশার আলো
উচ্ছেদ অভিযান ‘অমানবিক’, অবিলম্বে পুনর্বাসন ও বুলডোজার নীতি বন্ধের দাবিতে হিমন্তকে এআইইউডিএফ-এর স্মারকলিপি
মাশরুমের নৌকায় ৪২ কিলোমিটার সমুদ্র পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন শিল্পী
মাশরুমের নৌকায় ৪২ কিলোমিটার সমুদ্র পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন শিল্পী
ত্রুটিপূর্ণ ব্রেক নিয়েই ৪৬৩ কিলোমিটার ছুটল বন্দে ভারত, তদন্তের নির্দেশ রেলের
ত্রুটিপূর্ণ ব্রেক নিয়েই ৪৬৩ কিলোমিটার ছুটল বন্দে ভারত, তদন্তের নির্দেশ রেলের
১৯টি ব্লক নিয়ে গঠিত হতে চলেছে প্রস্তাবিত নতুন সুন্দরবন জেলা, সদর দপ্তর কাকদ্বীপে
১৯টি ব্লক নিয়ে গঠিত হতে চলেছে প্রস্তাবিত নতুন সুন্দরবন জেলা, সদর দপ্তর কাকদ্বীপে
‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার, এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পাক মন্ত্রী
‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার, এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পাক মন্ত্রী
মোদির সফরের আগে বেঙ্গালুরুতে ৩৪ ঘণ্টার জন্য বন্ধ মাংসের দোকান! প্রশাসনের নির্দেশ ঘিরে তীব্র বিতর্ক