বিপুল শঙ্কর বসু: উত্তর দিনাজপুর : বাড়ির সামনে খেলতে খেলতে পুকুরের জলে পড়ে গিয়ে মৃত্যু হলো দুই বছরের এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি গ্রামপঞ্চায়েতের পশ্চিম গুঠিন এলাকায়। মৃত শিশুর নাম আয়ন খান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির সামনে খেলা করার সময় সবার অলক্ষ্যে পাশের পুকুরে পড়ে যায় শিশুটি।

খানিক বাদে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকেরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরের জলে শিশুটির দেহ ভাসতে দেখেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পশ্চিম গুঠিন গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।