একদিনে প্রায় ৩ ডিগ্রি কমল শহরের সর্বনিম্ন তাপমাত্রা, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আরও ২–৪ ডিগ্রি নামতে পারে পারদ
আরও পড়ুন:
রাজ্যজুড়ে শুরু হয়েছে তাপমাত্রার পতন। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ ডিগ্রি কমেছে শহরের তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল পারদ আরও নেমে ১৮ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আরও পড়ুন:
উত্তর-পশ্চিম বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ অসমের দিকে সরে যাচ্ছে। পাশাপাশি রাজ্যে উত্তরের হাওয়ার দাপট বাড়ায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েক দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আরও পড়ুন:
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমে ১৪–১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। দিনের তাপমাত্রা অবশ্য সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়বে। বিশেষ করে পার্বত্য এলাকায় কুয়াশা ঘন হতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই রাজ্যজুড়ে শীতের আমেজ বাড়তে শুরু করেছে।