পুবের কলম ওয়েবডেস্ক: রেল হকারদের ওপর আরপিএফের অত্যাচার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।স্বাধীনতার ৭৫ বছর পরেও কোন স্বীকৃতি মেলেনি  রেল হকারদের।  ফলে বহু হকার প্রাণ হারিয়েছে এবং অনেক অসহায় হকার আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবিলম্বে রেল হকারদের উপর এই নির্মম অত্যাচার বন্ধ করতে হবে আরপিএফকে। এই দাবিকে সামনে রেখেই রবিবার কলকাতা চলোর ডাক দেয় জাতীয় বাংলা সন্মেলন।

রেল হকারদের ওপর অত্যাচার বন্ধ সহ একাধিক দাবিতে জাতীয় বাংলা সন্মেলনের কলকাতা অভিযান

রবিবার কলেজ স্কোয়ারে প্রায় ১৫০০০ এর বেশি হকার সমাবেশে যোগ দেন। রেল হকারদের দাবি তাঁদের স্ট্রীট ভেন্ডার আ্যক্ট ২০১৪ এর অধীনে আনতে হবে।

রেল হকারদের ওপর অত্যাচার বন্ধ সহ একাধিক দাবিতে জাতীয় বাংলা সন্মেলনের কলকাতা অভিযান

দীর্ঘ দু বছর এর বেশি সময় ধরে করোনা মহামারির জন্য এমনিতেই আর্থিক ভাবে অনেকেই বিপর্যস্ত। দীর্ঘ মাস ধরে বন্ধ ছিল লোকাল ট্রেনও। তাই রোজগারের মুখ দেখতে পাননি হকাররা। কিন্তু যখন পরিস্থিতি একটু করে স্বাভাবিক হচ্ছে তখন আরপিএফের অত্যাচারে রেল হকাররা বিপর্যস্ত।