পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণকারী ভারতীয় শিক্ষার্থীরা আইনি সহয়তা পাবেন। এমনটাই জানালেন বিআরআসের কার্যকরী সভাপতি কেটি রামা রাও। ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের তেলুগু শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই আশ্বাস দেন। মার্কিন আইন এবং স্থানীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন:
কেটিআর বলেন, ভারতীয় শিক্ষার্থীদের সহায়তা করার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রে বিআরএস এনআরআই শাখা থেকে একটি আইনি সেল প্রতিষ্ঠা করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইন এবং সামাজিক রীতিনীতির সঙ্গে পরিচিতি হওয়ার কথা বলেন। স্বল্পমেয়াদী চাকরি বাইরে অন্য কিছু করার পরামর্শ দেন তিনি। তার পরিবর্তে দীর্ঘমেয়াদী, উদ্ভাবনী এবং সমাজে অর্থপূর্ণ বিষয় নিয়ে ভাবতে বলেন। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেন। তাঁর বাবার অসীম সাহসিকতা এবং অধ্যবসায়ের গুরুত্বও তুলে ধরেন। ভারতীয় শিক্ষার্থীদের শিক্ষা শেষে দেশে ফিরে আসা এবং ভারতের উন্নয়নে অবদান রাখার জন্য আহ্বান করেন।আরও পড়ুন: