পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত অবসরপ্রাপ্ত রিজার্ভ ব্যাংকের গভর্ণর এস. ভেঙ্কটারমন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। এস. ভেঙ্কটারমন ১৯৯০ সালের ২২ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ১৯৯২ রিজার্ভ ব্যাঙ্কের গভর্ণরের দায়িত্ব সামলে ছিলেন। চেন্নাইতে আজ জীবনাবসান হয় তাঁর। গিরিজা বৈদ্যনাথন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যসচিব-সহ দুই কন্যাকে রেখে গেছেন ভেঙ্কটারমন।
আরও পড়ুন:
১৯৩১ সালে নাগেরকোইলে জন্মগ্রহণ করেন, যা সেই সময়ে ত্রাভাঙ্কোর রাজ্যের একটি অংশ ছিল। রির্জাভ ব্যাংকের তাঁর গভর্ণর থাকাকালীন দেশটি অর্থপ্রদানের একটি গুরুতর সংকট তৈরি হয়েছিল। সেই তিনি সেটি দক্ষতার সঙ্গে সামলেছিলেন। এস. ভেঙ্কটারমন ১৯৮৫ থেকে ১৯৮৯ পর্যন্ত দেশের অর্থনৈতিক সচিব ছিলেন। RBI গভর্ণরের হিসেবে নিয়োগের তিনি কর্নাটক সরকারের উপদেষ্টা হিসেবে।