পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত হলেন সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। গত ১২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটে সুব্রতকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ক্যানসার তো ছিলই, তার সঙ্গে উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, মধুমেহ রোগে আক্রান্ত ছিলেন তিনি।
সেই হৃদযন্ত্রের সমস্যাও ছিল তাঁর। সাহারা কর্তা রেখে গেলেন তাঁর স্ত্রী স্বপ্না রায় এবং দুই পুত্র সুশান্ত ও সীমান্তকে।আরও পড়ুন:
বহু বিতর্কের সঙ্গে জড়িয়েছে সুব্রত রায়ের নাম। সহারা গ্রুপ কোম্পানিজ বেআইনি ভাবে বাজার থেকে ৩৫০ কোটি ডলার তুলেছে বলে ২০০২ সালে অভিযোগ করে সেবি। ২০১৪ সালে জেলে যান সুব্রত।
বছর দুয়েক পর প্যারোলে ছাড়া পান।আরও পড়ুন:
১৯৪৮ সালের ১০ জুন বিহারে জন্মগ্রহণ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সুব্রত। ১৯৭৬ সালে চিটফান্ড সংস্থা সাহারা ফিনান্স অধিগ্রহণ করেন। তখন সংস্থাটির অবস্থা শোচনীয়৷ দু'বছর পরে, ১৯৭৮ সালে সেটি নাম বদলে হয় সাহারা পরিবার। এরপর ধীরে ধীরে হয়ে হয়ে ওঠেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি। আর্থিক প্রতিষ্ঠান, আবাসন শিল্প, সংবাদমাধ্যম, হোটেল ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয় সাহারার সাম্রাজ্য। লন্ডনের গ্রসভেনর হাউস হোটেল এবং নিউ ইয়র্কের প্লাজা হোটেলের মতো নামী প্রতিষ্ঠান অধিগ্রহণ করেন তিনি।