আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের শেষদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২২ নভেম্বর) সকালে ইসরায়েলি ড্রোন হামলায় নাবাতিহ জেলার আইন আল-সামাহিয়া এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে আঘাত হানলে একজন নিহত হন।
আরও পড়ুন:
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি যুদ্ধবিমান আল-মাহমুদিয়া, আল-আয়শিয়া ও আল-জারমাকের মধ্যবর্তী এলাকায় বোমা বর্ষণ করেছে। যদিও এসব হামলায় নতুন করে হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলাগুলো হিজবুল্লাহর দুটি সামরিক ঘাঁটি ও কয়েকটি অস্ত্র লঞ্চারের বিরুদ্ধে পরিচালিত।দক্ষিণ লেবাননে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানায়, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনী ১০ হাজারের বেশি বার চুক্তি লঙ্ঘন করেছে।