আরও পড়ুন:
আইভি আদক, হাওড়াঃট্রেন যাত্রীদের জন্য সুখবর। নিত্যযাত্রার সঙ্গে মিশলো বিনোদন। এবার লোকাল ট্রেনে চড়লেই টিভি দেখার সুযোগ মিলবে ট্রেন যাত্রীদের।
সেখানে যেমন রেল সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান দেখার সুবিধা মিলবে। পাওয়া যাবে রেলের গুরুত্বপূর্ণ তথ্যও।আরও পড়ুন:
পূর্ব রেল সূত্রের খবর, আজ সোমবার বেলা ১১টায় হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে এলইডি টিভি স্ক্রিন লাগানো ইএমইউ লোকালের প্রথম যাত্রার ফ্ল্যাগ অফ করা হবে। এই নতুন প্রকল্পের সূচনা পর্বে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে হাওড়া স্টেশনে।