আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ঋষি সুনক কে হারিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস। দীর্ঘ টানাপোড়েন এবং টানা জল্পনার অবসান ঘটল এর ফলে। লিজকেই নির্বাচিত করল কনজারভেটিভ পার্টি। আগামীকাল শপথ নেবেন লিজ।
পরিবার, বন্ধু, রাজনৈতিক সতীর্থ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী।কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে দলীয় প্রধান ও ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান বিদেশমন্ত্রী লিজ ট্রাস। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাক্তন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাককে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। সোমবার ব্রিটিশ সময় বেলা সাড়ে ১১টায় ঘোষণা করা হয় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম।
আরও পড়ুন:
এবার নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১ লাখ ৬০ হাজার সদস্য। সবশেষ ১১ ব্রিটিশ প্রধানমন্ত্রীর (এডওয়ার্ড হিথের পর থেকে) মধ্যে সাধারণ নির্বাচনে জয়ী না হয়েই ডাউনিং স্ট্রিটে প্রবেশ করা ষষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস।
আরও পড়ুন:
এদিন ভোটের ফলাফল ঘোষণা করেন কনজারভেটিভ পার্টির নির্বাচন পরিচালনা কমিটির (১৯২২ কমিটি) চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডলি। তিনি জানান, নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮২.৬ শতাংশ।
৮১ হাজার ৩২৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লিজ ট্রাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট।আরও পড়ুন:
অর্থাৎ ২০ হাজার ৯২৭ ভোটে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ৪৭ বছর বয়সী লিজ ট্রাস। তিনি হবেন ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী। দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার। তিনি ১৯৭৯ সাল হতে টানা ১১ বছর প্রধানমন্ত্রী ছিলেন। টেরেজা মে ২০১৬ সালে যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, কিন্তু ব্রেক্সিট নিয়ে তীব্র বিভেদ এবং টানাপোড়েনের মধ্যে তাকে বিদায় নিতে হয়।
আরও পড়ুন: