পুবের কলম ওয়েবডেস্কঃ এখনই লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা নেই। লোকাল ট্রেন চালু করার ছাড়পত্র দিচ্ছেনা রাজ্য সরকার।বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
রাজ্য সরকার আগামী ৩১শে অগস্ট পর্যন্ত যে বিধিনিষেধ বহাল রেখেছেন তাতেও লোকাল ট্রেন চালানোর ছাড়পত্র দেওয়া হয়নি। তবে চালু রয়েছে স্টাফ স্পেশাল ট্রেনগুলি।
আরও পড়ুন:
এইদিনের সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যতক্ষননা পর্যন্ত গ্রামাঞ্চলগুলিতে ৫০% টিকাকরণ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেওয়া হবেনা লোকাল ট্রেন চলার অনুমতি।