ওবাইদুল্লা লস্কর, দক্ষিণ ২৪ পরগণা: পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি নিম্নচাপ, আর সেই নিম্নচাপই শক্তি বাড়িয়ে আজ থেকেই উপকূলবর্তী এলাকাগুলোর দিকে অগ্রসর হবে যে কারণেই প্রশাসনের পক্ষ থেকে প্রথম থেকেই একাধিক সর্তকতা জারি করা হয়েছে। একদিকে যেমন গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। ঠিক তেমনি নদী বাঁধ উপকূলবর্তী এলাকাগুলোতে চলছে নদী বাঁধ মেরামতির কাজ।

কারণ একদিকে নিম্নচাপ অন্যদিকে  সারির কোটাল রয়েছে ।

নিম্নচাপের ভ্রূকুটি, উপকূলবর্তী এলাকায় জারি সতর্কতা

যে কারণে নদীর জল স্তর  অনেকটাই বাড়তে পারে আর  তাই মনসামারি এলাকায় দীর্ঘ ১০০ মিটার নদী বাঁধের কাজ ইতিমধ্যেই চলছে অন্যদিকে, কষতলা, চক ফুলডুবি সহ একাধিক জায়গায় গঙ্গাসাগরে চলছে নদীপাড়  মেরামতির কাজ।

নিম্নচাপের ভ্রূকুটি, উপকূলবর্তী এলাকায় জারি সতর্কতা

পাশাপাশি মৌসুনিদ্বীপ,  বালিয়াড়া, সল্টঘেরি, কুসুম, ১লা ঘেরি সহ একাধিক এলাকায় দীর্ঘ ১০০ কিলোমিটার এলাকা জুড়ে  চলছে নদী বাঁধ মেরামতির কাজ। অন্যদিকে সকাল থেকেই নদীর জল স্তর বাড়ায় বেশ কিছুটা হলেও আতঙ্কিত রয়েছে এলাকার মানুষেরা প্রশাসনের পক্ষ থেকে একাধিক এলাকায় চলছে মাইকিং প্রচার যাতে কোন মানুষ আতঙ্কিত হয়ে না পারেন।