পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে চপার দুর্ঘটনা। শুক্রবার লোকসভা নির্বাচনের প্রচারে ওই চপারে করে যাওয়ার কথা ছিল শিবসেনা (ইউবিটি) নেত্রী সুষমা আন্ধারের। সেই মতো চপারটি তাঁকে নিয়ে যেতে আসে। কিন্তু অবতরণের সময় চপারটি ভেঙে পড়ে। কোনওরকমে চপার থেকে লাফ দিয়ে নিজেকে বাঁচান পাইলট।
তবে নীল-সাদা চপারের উইঙ্গারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।আরও পড়ুন:
শুক্রবার সরকারি এক আধিকারিক জানিয়েছেন, মহারাষ্ট্রের রায়গড়ের কাছে একটি চপার দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছেন পাইলট। নির্বাচনী জনসভায় ওই চপারে করে যাওয়ার কথা ছিল শিবসেনা নেত্রী সুষমা আন্ধারের। সকাল সাড়ে ৯টার দিকে মাহাদে একটি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের চেষ্টা করলে হেলিকপ্টারটি হেলে পড়ে।
চপারের রটার ব্লেডটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়েছে। দেখা যায় চপারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিকট আওয়াজ করে মাটিতে মুখ থুবড়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারি দল। চপার দুর্ঘটনার পর গাড়িতে করে সড়ক পথে নির্বাচনী প্রচারে রওনা হন শিবসেনা নেত্রী সুষমা আন্ধারে।