পুবের কলম, ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজায় টানা একমাস ধরে চলা যুদ্ধ ভয়াবহ আকার নিয়েছে। নিহতে সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। তার মধ্যে বেশিরভাগই রয়েছে মহিলা ও শিশু। প্রায় ৪০০০-এর বেশি শিশুর প্রাণহানি হয়েছে। রাষ্ট্রসংঘ গাজা শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন।
তার পরেও থামছে না যুদ্ধ। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলি সরকারের কাছে যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন। কিন্তু কোনও অবস্থায়তেই যুদ্ধ থামাতে চায় না নেতানিয়াহু সরকার। এই অবস্থায় ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে মুক্তিকামী সংগঠন হামাস। এবার সেই হামাসের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।আরও পড়ুন:
প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর দেশ হামাসের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। মালয়েশিয়া সংগঠনটিকে কোন ‘শাস্তি দেবে’ না। গত মঙ্গলবার তিনি পার্লামেন্টে বলেন, মালয়েশিয়ার ‘সর্বসম্মতভাবে’ ফিলিস্তিনকে সমর্থন করা উচিত। হামাসের বিদেশি সমর্থকদের ওপর মার্কিন আইন প্রণেতাদের নিষেধাজ্ঞা প্রস্তাবের প্রতিক্রিয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ কথা বলেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে সোচ্চার। আরও অনেক মুসলিমপ্রধান দেশের মতোই ইসরায়েলকে এ পর্যন্ত স্বীকৃতি দেয়নি দেশটি।
আরও পড়ুন: