পুবের কলম প্রতিবেদক: লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রিদের ফুটবল জয়েন্ট রিয়েল মাদ্রিদে এবার যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। মূলত স্পেনের ফুটবল পরিকাঠামো থেকে অনুপ্রাণিত হয়ে বাংলায় বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি করতে চান বাংলার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
যে অ্যাকাডেমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে লা লিগার। আর তাই মাঠ থেকে শুরু করে ফুটবল পরিকাঠামো খতিয়ে দেখতে শনিবার রিয়াল মাদ্রিদের মাঠে যাবেন মমতা।
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে তার সঙ্গী হতে চলেছেন বাংলার মহারাজ প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মাদ্রিদ থেকেই সপরিবারে কলকাতা ফিরে আসার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের তার আগে শনিবারের এই রিয়েল মাদ্রিদের ফুটবল পরিকাঠামো পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল।আরও পড়ুন:
প্রসঙ্গত বৃহস্পতিবার লা লিগার বৈঠকে বক্তব্য রাখার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় রিয়েল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই জায়গা থেকে এই সফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে তার কাছে।
আরও পড়ুন:
বাংলার মুখ্যমন্ত্রী একদিকে যেমন পাঁচ বছর বাদের এই সফরকে শিল্প আনার ক্ষেত্রে একটা মাইলস্টোন হিসাবে দেখছেন।
একইভাবে তিনি মনে করছেন এই সফল আগামী দিনে বাংলার ফুটবলের চালচিত্র বদলে দিতে পারে। আর তাই এই সফর থেকেই বাংলার ফুটবলের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে আসতে চাইছেন তিনি। তিনি বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে একটা জিনিস বুঝেছেন শুধু মৌ চুক্তি স্বাক্ষর হলে বাংলার ফুটবলের উন্নতি হবে না তার জন্য প্রয়োজন পরিকাঠামোর উন্নয়ন। মূলত পরিকাঠামোর উন্নয়নের কথা মাথায় রেখেই আগামীকাল বিশ্বের ফুটবল জায়ান্ট রিয়েল মাদ্রিদের ফুটবল পরিকাঠামো ঘুরে দেখবেন। কিভাবে ঐতিহ্যবাহী যুবভারতী থেকে শুরু করে অন্য মাঠগুলিকেও আন্তর্জাতিক মানের করা যায় তারই তথ্য তলাশ করার চেষ্টা করবেন।