আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: যথার্থ অর্থেই তিনি জন প্রতিনিধি, তাই জনতার মধ্যে অতি সহজেই মিশে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশনের চালের ভাতের সঙ্গে খেলেন ওল দিয়ে ট্যাংরার ঝোল। মুখ্যমন্ত্রীর জন্য ছিল আলু দিয়ে পোনা মাছের চচ্চরি। তৃপ্তি করে ভাত খেয়ে মুখ্য মুখ্যমন্ত্রী বলেন ঝাল খাইনা। কিন্তু এই রান্নাটা বড় সুস্বাদু । সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া মুখ্যমন্ত্রীর কাছে নতুন কিছু নয়। মাত্র কদিন আগেই ঝাড়্গ্রামে চপ ভেজে খাইয়েছেন তিনি । আবার উত্তরবঙ্গে গেলে অনায়াসে রাস্তার ধারে বসে যান মোমো বানাতে।
আরও পড়ুন:

আরও পড়ুন:
বিগত একযুগ মানে ১২ বছর ভাত খাত খাননি মুখ্যমন্ত্রী। কিন্তু বুধবার সেই সব নিয়ম ভাংলেন তিনি। নিম্নমধ্যবিত্ত গৃহস্থের বাড়িতে বসে রোজকার রান্না দিয়ে মধাহ্ন ভোজ সারলেন তিনি। তবে খেতে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন ভাত এত শক্ত কেন। রেশনে কি এমনই চাল পান। মুখ্যমন্ত্রীকে গৃহকর্তা জানান এরকমই চাল পান রেশন থেকে। মোটা চাল বদলানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয় এদিন সকালে লঞ্চে চেপে নদীর পাড়ের গ্রামে পৌঁছেছিলেন মমতা। ইছামতী নদীতে লঞ্চের স্টিয়ারিং হাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।টাকিতে ছোটদের স্কুলেও যান তিনি।
আরও পড়ুন: