পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইশতেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের দু'দিন আগেই 'দিদির শপথ' নামে ইশতেহার করল জোড়াফুল। বুধবার তৃণমূল কংগ্রেসের তরফে বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, সাঁওতালি সহ নেপালি ভাষায় ইশতেহার প্রকাশ করা হয়েছে।
ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলেই সব প্রতিশ্রুতিগুলি পূরণ করা হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।আরও পড়ুন:
ইশতেহার ১০টি প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এরমধ্য রয়েছে: (১) বর্ধিত আয়, শ্রমিকের সহায় (২) দেশ জুড়ে বাড়ি, হবে সবারই (৩) জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে (৪) অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন (৫) আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার (৬) বর্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাসি অন্নদাতার (৭) স্বল্প মূল্যে পেট্রোপণ্য, ভারবর্ষে সকলে ধন্য (৮) নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন (৯) স্বচ্ছ আইন, স্বাধীন ভারত, (১০) এগিয়ে বাংলা, এগোবে ভারত।