মুহাম্মদ রাকিব, উলুবেড়িয়াঃ আপাতত ১০০ জন পড়ুয়াকে নিয়ে এমবিবিএস পাঠক্রম চালু হতে চলেছে শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে। চলতি অর্থাৎ ২০২২ শিক্ষাবর্ষ থেকেই উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে এমবিবিএস পাঠক্রম শুরু হয়ে যাবে। প্রথমেই ১০০ জন পড়ুয়া নিয়ে এমবিবিএস পাঠক্রম চালু হবে। উলুবেড়িয়াতে প্রস্তাবিত শরৎচন্দ্র মেডিক্যাল কলেজের কাজকর্ম খতিয়ে দেখতে এসে একথা জানালেন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির এস্টিমেট কমিটির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়। পাশাপাশি ৬০ জন ছাত্রছাত্রীকে নিয়ে নার্সিং কলেজও শুরু হবে।
আরও পড়ুন:
সোমবার দুপুরে বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাঃ নির্মল মাজির নেতৃত্বে কমিটির সদস্যরা মেডিক্যাল কলেজ তৈরির কাজকর্ম খতিয়ে দেখতে উলুবেড়িয়াতে আসেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন, বাগনানের বিধায়ক অরুনাভ সেন, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ সনৎ ঘোষ, হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাই মণ্ডল, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সুপার হাসিবুল মল্লিক উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাসরা।
আরও পড়ুন:
পরিদর্শনের পর তারা পর্যালোচনা বৈঠক করেন। উল্লেখ্য, মাস তিনেক আগেও স্ট্যান্ডিং কমিটি প্রস্তাবিত মেডিক্যাল কলেজ পরিদর্শন করেছিল। ডাঃ নির্মল মাজি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের এই মেডিক্যাল কলেজ তৈরির কাজ অনেকটাই এগিয়েছে।
যেটুকু কাজ বাকি আছে, সেটা নিয়ে আমরা পর্যালোচনা করছি।’ জানা গেছে, মেডিক্যাল কলেজের জন্য ২টি দশ তলা এবং একটি ১১ তলা ভবন তৈরি করা হবে। এবং একটি নার্সিং ট্রেনিং কলেজও তৈরি করা হবে। তিনি আরও বলেন, মোট বাজেট ২৫০ কোটি টাকা। এখনও পর্যন্ত ২৩৬ কোটি টাকা অনুমোদন হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত দেউলটিতে অমর কথাশিল্পীর দীর্ঘ দিন কেটেছিল। তাই কথাশিল্পীকে স্মরণ করে রাজ্য সরকার এই এই কলেজের নামকরণ করেছে শরৎচন্দ্র উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল।