পুবের কলম ওয়েবডেস্ক:  মঙ্গলবার সাকেত আদালত  লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে হত্যার দায়ে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার  জেল হেফাজতের মেয়াদ আরও  ১৪ বাড়িয়েছে।  পুনাওয়ালাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আভিরাল শুক্লার সামনে পেশ করার সময় আইনের বই চান বলে জানান। এর আগে আফতাব জানিয়েছিলেন তিনি জেলের মধ্যে প্রচন্ড ঠান্ডায় কষ্ট পাছেন।

বিচারপতি এই কথা শোনার পর তাকে গরম পোশাক  দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।  উল্লেখ্য গত ৬ জানুয়ারী, পুনাওয়ালা তার ডেবিট এবং ক্রেডিট কার্ড ফেরত পাওয়ার জন্যও একটি আবেদন করেন। সেই সময় বিচারপতি শুক্লা আফতাবের  বিচার বিভাগীয় হেফাজত আরও চার দিনের জন্য বাড়িয়েছিলেন,  এবং ১০ জানুয়ারি তাকে শারীরিকভাবে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন।সেই মোতাবেক  মঙ্গলবার আফতাবকে হাজির করা হয় সাকেত আদালতে।