পুবের কলম, ওয়েব ডেস্ক: প্রবল দাবদাহে দগ্ধ হচ্ছে বাংলা। এরই মাঝে স্বস্তির খবর দিল হাওয়া অফিস। তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলছে বঙ্গবাসী। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কালবৈশাখী হতে পারে।
আরও পড়ুন:
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ,, নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম, মঙ্গল এবং বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড় হাওয়া বইতে পারে।
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা।
উত্তরের জেলাগুলিতে বুধবার পর্যন্ত কালবৈশাখী হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে।আরও পড়ুন:
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস।
যা সবাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। ন্যুনতম ২৩ শতাংশ।আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে। শুক্রবার দক্ষিণের জেলাগুলিতে লু বইতে পারে। তবে তারপর থেকে ধীরে ধীরে কমবে গরমের দাপট।