পুবের কলম ওয়েবডেস্কঃ এই পৃথিবীতে মানুষের অদ্ভুত শখের কোন শেষ নেই। যেমন মেক্সিকোর র্যাপ গায়ক ড্যান সুর। মাথার তিনি স্থাপন করেছেন সোনার চেন।বিষয়টি নিয়ে ড্যান সুর টিকটকে তার ভক্তদের বলেছেন, ‘সবাই তাদের চুল রং করে। আমি ভিন্ন কিছু করতে চেয়েছি।
আশা করব, কেউ আমাকে কপি করবে না।’আরও পড়ুন:
গত এপ্রিলে মাথায় এই ‘সোনার চুল’ স্থাপন করেছেন ড্যান সুর। এছাড়াও তার মাথায় হিরের হার ঝুলতে দেখা যায়। সোনা, হিরের সঙ্গে বিভিন্ন ধরনের দামি পাথরও রয়েছে ড্যান সুরের মাথায়। আর এই র্যাপারের এমন কাণ্ড দেখে হতবাক তার ভক্ত-অনুসারীরা।
আরও পড়ুন:
আরও খবর পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন:
তবে চিকিৎসকদের মতে এটি খুবই বিপজ্জনক একটি কাজ। এতে ত্বকে ইনফেকশন হতে পারে। ডা. ফ্র্যাঙ্ক অ্যাগুলো সতর্ক করে বলেন, ‘এই ধরনের কাজ বিপজ্জনক। এতে খুব সহজে ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে। এই ক্ষেত্রে মস্তিষ্কের সুরক্ষার জন্য যে হাড় রয়েছে তা সোনার চেনের ওজনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। ওজন অথবা দুর্ঘটনার কারণে খুলিতে ফ্র্যাকচার হতে পারে।’