পুবের কলম, ওয়েবডেস্কঃ তামিলনাড়ুর সেনা চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে,, এমনটাই জানা গেছে এএনআই সূত্রে। বুধবার ১২.৪০ নাগাদ নীলগিরির দুর্গম পার্বত্য উপত্যকায় এই চপার ভেঙে পড়ে। চপারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত।
এছাড়াও ছিলেন উচ্চ পদস্থ সেনা আধিকারিকরা। চপারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধারকাজ।আরও পড়ুন:
Military chopper crashes in Tamil Nadu. Senior officials were on board. More details awaited. pic.twitter.com/j3jXy66q6k
— ANI (@ANI) December 8, 2021
আরও পড়ুন:
সেনা দুর্ঘটনার বিবৃতি দিয়ে ইতিমধ্যেই একটি ট্যুইট করেছেন।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন বিপিন রাওয়াত। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তামিলনাড়ুর নীলগিরি জেলার ওয়েলিংটন ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। MI-17 টি আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে করা হবে দেহের শনাক্তকরণ।