পুবের কলম প্রতিবেদক: শুক্রবার রাত ঠিক ১১টা ৪০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে দিল্লি-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায়। এমনকী কলকাতাও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪। আর ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালে যা লখনো থেকে ২৫০ কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
তাই এবার নেপালের ভূমিকম্পে কাঁপল কলকাতা এবং দিল্লি-সহ ভারতের একাধিক শহর।আরও পড়ুন:
সূত্র অনুযায়ী, ভূমিকম্পের সূচনাকুল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। এই কারণেই রাতে কলকাতা-সহ সংলগ্ন এলাকাগুলিতে বিভিন্ন বহুতলগুলিতে কম্পন অনুভূত হয়েছে। স্বাভাবিক ভাবেই ঘরের ভিতরের বিভিন্ন জিনিসপরও কেঁপে উঠতে থাকে।
তবে কলকাতায় মৃদু কম্পন অনুভূত হয়, যাতে আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসীদের অনেকে। এদিকে নেপালের ভূমিকম্পে কেঁপে উঠেছে বিহারের বিস্তীর্ণ অঞ্চলও।আরও পড়ুন:
পটনায় রীতিমতো ভূমিকম্প টের পেয়েই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে যান আতঙ্কিত সাধারণ কারণ ঘরের সিলিং ফ্যান থেকে শুরু করে খাট, বিছানা সব কেঁপে উঠেছিল। নয়ডার বিভিন্ন বহুতল আবাসিকগুলিতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের বীরভূমে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার উৎসস্থল ছিল ঝাড়খণ্ডের দুমকা।