পুবের কলম ওয়েবডেস্ক: কলম্বিয়ায় এক মর্মান্তিক সামরিক বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। দেশটির দক্ষিণাঞ্চলীয় পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো এলাকায় সোমবার এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
জানা গেছে, ১২৫ জন সেনা সদস্যকে নিয়ে উড্ডয়ন করা একটি সামরিক পরিবহন বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এবং স্থানীয় প্রশাসনের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন:
বিধ্বস্ত বিমানটি ছিল ‘সি-১৩০ হারকিউলিস’ মডেলের, যাতে সেনা সদস্যদের পাশাপাশি ক্রু এবং পুলিশ কর্মকর্তারাও ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে, এরপর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির কাছাকাছি এলাকায় ভূপাতিত হয়।আরও পড়ুন:
দুর্ঘটনার পর গহীন জঙ্গলে ছড়িয়ে পড়ে বিমানটির ধ্বংসাবশেষ। সেখান থেকে আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়, যা উদ্ধারকাজকে আরও কঠিন করে তোলে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত এক মাসের মধ্যে লাতিন আমেরিকায় এটি দ্বিতীয় ‘সি-১৩০ হারকিউলিস’ বিমান দুর্ঘটনা। এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি বলিভিয়ায় একই ধরনের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৪ জনের প্রাণহানি ঘটেছিল।