পুবের কলম,ওয়েবডেস্ক: একে একে ১০০ দিন পার। জ্বলছে মণিপুর। প্রায় দিনই সংঘর্ষের খবর শোনা যায়।  বিষণ্ণতায় ভরে গেছে রাজ্যেটির আকাশ বাতাস।
এরই মাঝে স্বস্তির খবর দিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। ইন্টারনেট পরিষেবা সচল করার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান,  সংশ্লিষ্ট রাজ্যে বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। শনিবার থেকে তা তুলে দেওয়া হল।
গত ২৫ জুলাই শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্রের মতো কয়েকটি জায়গায় শর্তসাপেক্ষে ব্রডব্যান্ড পরিষেবা চালু হয়েছিল। তবে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। এবার থেকে স্বতঃস্ফূর্তভাবে ইন্টারনেট চালাতে পারবেন আপনারা।

উল্লেখ্য, গত ৩ মে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে মেইতেই-কুকি জাতি সংঘর্ষ শুরু হয়।  তার পর থেকেই ভুয়ো খবর ছড়ানো ও হিংসায় উসকানি রুখতে বন্ধ রাখা হয় ইন্টারনেট।

https://twitter.com/PTI_News/status/1705476393948082212?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1705476393948082212%7Ctwgr%5Ec544b72b5bff8940a8d72f65d58014adbad21e4e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fscroll.in%2Flatest%2F1056435%2Fmanipur-mobile-internet-services-to-be-restored-after-over-four-months