পুবের কলম ওয়েবডেস্কঃ নির্ঘন্ট মেনে ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
জানা যাচ্ছে প্রায় ঘন্টাখানেক বলে মোদি - বাইডেন বৈঠক। করোনা মহামারী, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও কোয়াড-সহ একাধিক বিষয়ে ওভাল অফিসে কথা বলেন দুই রাষ্ট্রপ্রধান।
আরও পড়ুন:
বৈঠকে প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমার ও আমার সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।"।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী আরও বলেন, “আপনার নেতৃত্বে ভারত-আমেরিকা সম্পর্কে নতুন বীজ বপন করা হয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে ভারত-আমেরিকা পরস্পরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
” মহাত্মা গান্ধীর প্রসঙ্গ তুলে গ্লোবাল ওয়ার্মিং রোখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট বলেন " নতুন অধ্যায় শুরু করলাম, ভারত- আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই গণতন্ত্রের যতদিন যাবে বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।এখন প্রধান চ্যালেঞ্জ করোনা মহামারী।"।