পুবের কলম, ওয়েবডেস্ক: রাজীব গান্ধির প্রয়াণের পর শক্ত হাতে কংগ্রেসের হাল ধরেছিলেন সোনিয়া গান্ধি। নিজের গণ্ডি থেকে বেরিয়ে এক ছকভাঙা জীবন শুরু করেছিলেন তিনি। রাজনীতির আঙিনায় পা রাখেন সোনিয়া। এর পর একসময় কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হন।
বর্তমানে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তবে কংগ্রেসের গুরুত্বপূর্ণ মতামত সোনিয়ার নেতৃত্ব ছাড়া ভাবা যায় না।আজ সোনিয়া গান্ধি ৭৮ বছর বয়সে পা রাখলেন। ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ইটালিতে জন্মগ্রহণ করেন সোনিয়া।
সম্প্রতি সোনিয়ার মা'ও প্রয়াত হয়েছে।Best wishes to Smt. Sonia Gandhi Ji on her birthday. May she be blessed with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 9, 2023
আরও পড়ুন:
আজ সোনিয়া গান্ধিকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনীতির মঞ্চে যতই টানাপোড়েন থাকুন না কেন, সৌজন্যবোধের খাতিরে সোনিয়াকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। শনিবার সকালেই প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে ৭৮ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সনিয়া গান্ধির সুস্থতা ও দীর্ঘায়ুর কামনা করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “সোনিয়া গান্ধিজীকে তাঁর জন্মদিনের অভিনন্দন। প্রার্থনা করি, তিনি আরও সুস্থ ও দীর্ঘ জীবন পান।”
আরও পড়ুন: