পুবের কলম, ওয়েবডেস্ক: গত দশ বছরে দেশজুড়ে বন্ধ হয়েছে জঙ্গি কার্যকলাপ বলে দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে রাজস্থানে ভোটপ্রচারে গিয়ে কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, 'দরিদ্রদের অভুক্ত রেখে জঙ্গিদের বিরিয়ানি খাওয়ায় কংগ্রেস। কিন্তু দেশের ৮০ কোটি মানুষের জন্য জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চার বছর ধরে চলছে বিনামূল্যে রেশন পরিষেবা। স্বাস্থ্য বিমা পাচ্ছেন ৬০ কোটি মানুষ।”আরও পড়ুন:
আরও পড়ুন:
রাজস্থানের দৌসায় নির্বাচনী প্রচারে গিয়ে যোগী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন ভারতের উদয় দেখতে পেরেছি। আমরা সত্যিই ভাগ্যবান।
গত ১০ বছরে দেশের সীমানা সুরক্ষিত হয়েছে। যেসমস্ত দেশ জঙ্গিদের আশ্রয় দেয় তারা এখন ভারতের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। কারণ নকশালবাদ, সন্ত্রাসবাদ আর কাশ্মীরের পাথরবৃষ্টি বন্ধ করেছে সরকার।”আরও পড়ুন:
কংগ্রেসকে তোপ দেগে তিনি বলেন, “নেতা বা নীতি কোনওটাই ছিল না কংগ্রেসের। দেশের বৃহত্তম সমস্যা হল কংগ্রেস দল। তাদের সরকার থাকাকালীন একটাই কাজ ঠিকভাবে হয়েছে- সেটা হল দরিদ্রদের অধিকার হরণ করা।”