পুবের কলম ওয়েবডেস্কঃ  আফগানিস্তান  ইস্যু এখন বিশ্বের   তাবড়-তাবড়  রাষ্ট্রগুলির কাছে মূখ্য  আলোচ্য বিষয়।   ইতিমধ্যেই  মার্কিন  প্রেসিডেন্ট জো বাইডেন এবং  ব্রিটিশ  প্রধানমন্ত্রী বরিস জনসন  জি ৭ সামিটের ডাক দিয়েছেন।

Advertisement

 এরই আফগানিস্তানের  উদ্ভূত পরিস্থিতি নিয়ে  জার্মানির  চ্যান্সেলর  আ্যঞ্জেলা মর্কেলের সঙ্গে  কথা  বললেন  ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সোমবার  সন্ধ্যাবেলা ফোনে দুই  রাষ্ট্রনেতা উদ্ভূত পরিস্থিতি  নিয়ে  দীর্ঘক্ষন কথা  বলেন । আফগানিস্তান ছাড়াও উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক একাধিক বিষয় কথা হয়েছে বলে পিএমও  সূত্রে খবর। 

প্রধানমন্ত্রী দফতর  সূত্রে খবর, সোমবার সন্ধে নাগাদ মর্কেলকে ফোন করেন মোদি। আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের উদ্ধারকাজ নিয়ে আলোচনা হয় উভয়ের মধ্যে।