পুবের কলম ওয়েবডেস্কঃ দুর্গাপুজো চলাকালীন রাজ্যে কোভিড বিধি আরও খানিকটা শিথিল করল রাজ্য। শনিবার রাতে নবান্ন থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাত ১১ টার পরও রেঁস্তোরা সহ সমস্ত দোকান খোলা রাখা যাবে। পানশালা গুলিও খোলা থাকবে মধ্যরাত পেরিয়ে। তবে এই ছাড় শুধু মাত্র ১০ থেকে ২০;অক্টোবর পর্যন্ত।
আরও পড়ুন:
শারদোৎসবের কথা মাথায় রেখে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আগেই শিথিল করা হয়েছে কোভিড সংক্রান্ত নিষেধাজ্ঞা। উৎসবের দিনগুলিতে থাকবে না নাইট কারফিউ। মূলত উৎসবের সময় যাতে সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ২১ অক্টোবর থেকে ফের চালু হবে নাইট কারফিউ। এরপর বার, রেস্তরাঁও রাতভর খোলা রাখার উপর ছাড় দিল রাজ্য সরকার।