আরও পড়ুন:
রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সব সাতজন আরোহী মারা গেছেন।
আরও পড়ুন:
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইভানোভো এলাকার আকাশে এএন-২২ সিরিজের সামরিক পরিবহন বিমানে ইঞ্জিন–ত্রুটি দেখা দেয়। ওই ত্রুটি সারাইয়ের পর বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন (টেস্ট ফ্লাইট) করছিল।
টেক–অফের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে জনশূন্য একটি এলাকায় পড়ে যায়।আরও পড়ুন:
মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থল জনবসতিহীন হওয়ায় আর কোনো হতাহতের আশঙ্কা নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা তদন্ত কার্যক্রম শুরু করেছে।