পুবের কলম প্রতিবেদকঃ গুরুতর অসুস্থ মুর্শিদাবাদ লোকসভার তৃণমুল সাংসদ আবু তাহের খান। তৃনমুল সাংসদকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নার্ভের রোগে ভুগছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
বুধবার মুর্শিদাবাদের নওদার গ্রামের বাড়িতে হঠাৎ কোমরে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন সাংসদ।
তড়িঘড়ি তাঁকে বহরমপুরের এক চিকিৎসকের কাছে নিয়ে আসা হয়।আরও পড়ুন:
শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে আবু তাহের খানকে ওইদিন রাতেই কলকাতা নিয়ে যাওয়া হয়। বর্তমানে কলকতার মল্লিক বাজারের নিউরো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানে তাঁর স্যালাইন, অক্সিজেন চলছে। নার্ভের রোগে ভুগছেন সাংসদ বলে জানিয়েছেন, চিকিৎসকেরা। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বলে জানা গিয়েছে।