পুবের কলম,ওয়েবডেস্ক: পোষ্য কুকুরের মধ্যে লড়াই নিয়ে দুই মালিকের ঝগড়া। চলল গুলি। সংশ্লিষ্ট ঘটনায় মৃত ২। গুরুতর জখম আরও ৬।
বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত রাজপাল রাজাওয়াত।আরও পড়ুন:
জানা গেছে, এদিন রাত ১১ টা নাগাদ পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন রাজপাল। একই সময়ে তাঁর প্রতিবেশী বিমল আচালা (৩৫) তাঁর পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন।
আচমকাই দুই কুকুরের মধ্যে মারামারি শুরু হয়। যা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ বেঁধে যায়। বচসা তুঙ্গে উঠলে নিজের ঘর থেকে বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন অভিযুক্ত। পেশায় একজন নিরাপত্তা রক্ষী ঘটনাস্থলেই গুলি লেগে দুই যুবকের মৃত্যু হয়।আরও পড়ুন:
https://twitter.com/PTI_News/status/1692372498053317024?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1692372498053317024%7Ctwgr%5E21721672a32ecc2d53a5a0bd906933e286dfe983%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Findia%2Fmp-indore-dog-fight-gun-arrest-8898006%2F