পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেট স্পিচ নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। রাজস্থানের একটি জনসভা থেকে মোদি বলেন, ‘মুসলিমদের বেশি বাচ্চা হয়’। ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কমিশন। তবে এই মোদির এই আপত্তিকর মন্তব্য নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
মঙ্গলবার মোদির ভাষণের পালটা উত্তর দিয়ে ছত্তিশগড়ের জাঞ্জগীর-চাম্পা জেলায় একটি নির্বাচনী সমাবেশ থেকে খাড়গে বলেন, প্রধানমন্ত্রী এখন "মঙ্গলসূত্র এবং মুসলমানদের" কথা বলছেন। আসলে মোদি লোকসভা নির্বাচনে বিরোধীদের ভারত ব্লক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে তা বুঝতে পেরে হতাশ হয়েছেন।আরও পড়ুন:
খাড়গে বলেন, আমরা আপনার সম্পদ চুরি করে যাদের আরও সন্তান আছে তাদের দেব। দরিদ্র মানুষের সবসময় বেশি সন্তান হয়।
সেগুলি কি কেবল মুসলমানদেরই আছে?" খাড়গে আরও বলেন, দরিদ্র মানুষদের বেশি সন্তান আছে কারণ তাদের সম্পদ নেই। কিন্তু কেন আপনি (প্রধানমন্ত্রী মোদী) শুধু মুসলমানদের কথাই বলছেন? মুসলমানরা এই দেশেরই একটি অংশ।খাড়গে মোদির বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, আমি আমার বাবা-মায়ের এক সন্তান, আমার নিজের তো পাঁচটি সন্তান। শুধু মুসলিমদের বাচ্চা বেশি হয়’। খাড়গে নিজের পরিবার নিয়ে বলেন, বাড়িতে একটা অনুষ্ঠানে আগুন লেগে আমার মা, কাকা, বোন সবাই মারা যায়। সেই সময় আমার বাবা আমাকে বলেছিলেন, তিনি আমার সন্তানদের দেখতে চান।
আরও পড়ুন:
খাড়গে বলেন, মোদি বলেছেন আমরা জনগণের সম্পদ, মঙ্গলসূত্র কেড়ে নেব। আমরা ৫৫ বছর ধরে দেশ শাসন করেছি, আমরা কার মঙ্গলসূত্র' কেড়ে নিয়েছি?
আরও পড়ুন:
আরও পড়ুন: