পুবের কলম ওয়েবডেস্ক : আফস্পা প্রত্যাহারের দাবিতে অনড় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। তিনি বলেন, ২০২১ সালের ২০ ডিসেম্বরে রাজ্য বিধানসভায় সবার সম্মতিক্রমে আফস্পা তুলে নেওয়ার যে রেজলিউশন নেওয়া হয়েছে তা থেকে সরবেন না তাঁরা। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত ডিসেম্বরে সিদ্ধান্ত নিয়েছে যে, নাগাল্যান্ডে ১৯৫৮ সালের আফস্পার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হবে। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজ্য সরকারের সায় নেই। এই বিতর্কিত আইনের বলে উপদ্রুত এলাকায় তল্লাশি চালানো, গ্রেফতার করা ও প্রয়োজনে গুলি চালানোর অধিকার পায় সেনা।
সেনারা যদি অপরাধ করে তাহলে তাদের বিচারও হয় না। প্রসঙ্গত, নাগা হিলসে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন রুখতে স্বল্প-মেয়াদি পদক্ষেপ হিসাবে ১৯৫৮ সালে আরোপ করা হয়েছিল আফস্পা। তারপর আর প্রত্যাহার করা হয়নি এই আইন। ৬০ বছরের বেশি সময় ধরে আফস্পা লাগু হয়ে আছে নাগাল্যান্ডে। এই রাজ্যের পাশাপাশি সম্প্রতি এই আইন আরোপ করা হয়েছে অসম, মনিপুর, অরুণাচল প্রদেশের একাংশ ও জম্মু-কাশ্মীরে। যাইহোক, সেনার হাতে ১৪ জন সাধারণ মানুষের হত্যা ও বহু মানুষের জখমের ঘটনা ঘটার পর আফস্পা তুলে নেওয়ার দাবি জোরালো হয়েছে। এই হত্যাকাণ্ডের পর ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাক্ষাৎ করেন নাগাল্যান্ড ও অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই আলাপচারিতায় উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের উপ-মুখ্যমন্ত্রী ওয়াই প্যাটন ও নাগা পিপলস ফ্রন্ট লেজিসলেচার পার্টি নেতা টি আর জিলিয়াং। সেদিন সিদ্ধান্ত নেওয়া হয় যে, আফস্পা পর্যালোচনা করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে। কমিটি সুপারিশ করলে আফস্পা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা হবে। যাইহোক, রিও জানিয়েছেন, ওটিং হত্যাকাণ্ড নিয়ে তদন্ত সমাপ্ত করেছে তদন্তকারী দল এবং চূড়ান্ত ফরেন্সিক রিপোর্টের জন্য তাঁরা অপেক্ষা করছেন। নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।আরও খবর
আমেরিকা-ইরান শান্তি চুক্তির ঘোষণা: তীব্র গতিতে শক্তিশালী ভারতীয় রুপি
ছত্তীসগঢ়ে সরকারি স্কুলে বাধ্যতামূলক দৈনিক 'বৈদিক মন্ত্রোচ্চারণ', রাজ্য সরকারের সিদ্ধান্তে বিতর্ক
জয়পুরে বিক্ষোভ চলাকালীন চড়-থাপ্পড়, আক্রান্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের 'নিষ্ঠুর হত্যাকাণ্ডের' বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতার নিন্দা জানিয়েছে কংগ্রেস
অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলা: গ্রেফতার প্রাক্তন বিজেপি বিধায়ক সুরেশ রাঠোর
অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলা: গ্রেফতার প্রাক্তন বিজেপি বিধায়ক সুরেশ রাঠোর
ভাড়া বকেয়া থাকায় তেলেঙ্গানার হস্টেল থেকে উচ্ছেদ ৩৩ সংখ্যালঘু পড়ুয়া
ভাড়া বকেয়া থাকায় তেলেঙ্গানার হস্টেল থেকে উচ্ছেদ ৩৩ সংখ্যালঘু পড়ুয়া
'সাম্প্রদায়িক বিষ আমাকে ব্যথিত করছে:' পুলিশের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা জামশেদের
'সাম্প্রদায়িক বিষ আমাকে ব্যথিত করছে:' পুলিশের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা জামশেদের
কেরলে সংঘের শতবর্ষ অনুষ্ঠানে হাজির তিন উপাচার্য: 'নিঃশর্ত ক্ষমা চাইতে হবে' কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
কেরলে সংঘের শতবর্ষ অনুষ্ঠানে হাজির তিন উপাচার্য: 'নিঃশর্ত ক্ষমা চাইতে হবে' কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ল পিক-আপ ভ্যান, শিশু ও মহিলাসহ নিহত ৮
মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ল পিক-আপ ভ্যান, শিশু ও মহিলাসহ নিহত ৮
দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে স্বজন হারানোর পর নতুন বিতর্ক, মরদেহ বাংলাদেশে ফেরাতে টাকা নেওয়ার অভিযোগ
দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে স্বজন হারানোর পর নতুন বিতর্ক, মরদেহ বাংলাদেশে ফেরাতে টাকা নেওয়ার অভিযোগ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর