পুবের কলম, ওয়েবডেস্ক: সাত মাস পর অবশেষে মেয়ের মৃত্যুর শংসাপত্র হাতে পেলেন আরজি করের তরুণী চিকিৎসকের মা-বাবা। বুধবার তরুণী চিকিৎসকের মৃত্যুর শংসাপত্র নিজের হাতে তুলে দেন স্বয়ং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
আরও পড়ুন:
বুধবার আরজি করের নিহত চিকিৎসকের বাড়ি যান স্বাস্থ্যসচিব এবং আরজি করের সুপার। খড়দহে তরণী চিকিৎসকের বাড়ি গিয়ে আসল শংসাপত্র মা-বাবার হাতে তুলে দেন স্বাস্থ্যসচিব।
আরও পড়ুন:
স্বাস্থ্যসচিব জানিয়েছেন, "আমি শংসাপত্র দিতে এসেছিলাম।
মা-বাবার হাতে তুলে দিলাম। এ বিষয়ে আর কিছু বলতে চাইছি না।"আরও পড়ুন:
আরও পড়ুন: হিংসা সমর্থনযোগ্য নয়, নাগপুর নিয়ে স্পষ্ট বার্তা মমতার
আরও পড়ুন:
গত বছর ৯ আগস্ট ধর্ষণ ও খুন হন আরজি করের পোস্ট গ্রাজুয়েটের তরুণী চিকিৎসক। তারপর থেকেই মেয়ের মৃত্যুর শংসাপত্রর দাবি জানাচ্ছিলেন চিকিৎসকের মা-বাবা। নির্যাতিতার বাবা জানিয়েছেন, "স্বাস্থ্যসচিব হঠাৎ আমাদের বাড়ি উপস্থিত হন।
মেয়ের মৃত্যুর শংসাপত্র আমাদের হাতে তুলে দেন।”আরও পড়ুন:
তিনি আরও জানান, "অনেকদিন ধরেই শংসাপত্রের জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। জানুয়ারি মাসে শংসাপত্রের আবেদন জানিয়ে ইমেলও করা হয়। এক দফতর থেকে অন্য দফত শংসাপত্রের জন্য ঘুরেছি। কিন্তু কেউ কোনও রকম সাহায্য করেনি।"
আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=iVi90_EI0bY