পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা টিকাকরণ নিয়ে তৎপর ইরাক। আজ শুক্রবার টিকাকরণ নিয়ে বক্তব্য রাখেন করোনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের মুখপাত্র আলি রেজা রায়িসি। এদিন তিনি জানান, প্রতি মাসে ৭০ লাখ কোভইরান বারাকাত, ১০ লাখ পাস্তুর, ১০ লাখ স্পুটনিক টিকা ইরানেই তৈরি হবে। সম্প্রতি কিছুদিন আগেই তিনি জানিয়েছিল, আগামী সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসে করোনা টিকা তৈরি হবে।
কারণ আগামী আট মাসেই করোনা টিকাকরণের কাজ শেষ করতে চায় ইরান।আরও পড়ুন:
এবার সেই টিকাকরণের উৎপাদনের আরও জোর দিলেন করোনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের মুখপাত্র। আলি রেজা রায়িসি আরও বলেন, দেশে উৎপাদন ব্যাপক হারে হওয়ার পাশাপাশি প্রায় ২০ লাখ টিকা বিদেশ থেকে আমদানি করা হবে। এর ফলে দেশ টিকাকরণের ক্ষেত্রে যে টার্গেট নিয়েছে তা সহজেই পূরণ হবে।
ইরানে ছয় কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ১৩,৮৩৬ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৪,৫১৬ জনের।