পুবের কলম,ওয়েবডেস্ক:কার্গিল হিল কাউন্সিলে কুপোকাত বিজেপি। বিপুল জয় পেল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। ২০১৯ সালে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার পরে এই প্রথম ভোট হল। ২৬ আসনের পরিষদে এনসি-কংগ্রেস জোট পেয়েছে ১৯টি আসন, বিজেপি পেয়েছে ২টি।