পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে একাই লড়বে তার দল, ফের একবার স্পষ্ট করে দিলেন বিএসপি নেত্রী, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী ( BSP supremo Mayawati )। সেইসঙ্গে তার দল কোনও জোটের পথে হাঁটছে না বলে সমস্ত গুজব উড়িয়ে দিলেন তিনি। বিএসপি নেত্রী তার দলের কর্মীদেরও এই ধরনের গুজব থেকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
সোমবার মায়াবতী ( BSP supremo Mayawati ) বলেন, তার দল লোকসভা ভোটে একাই লড়াই করবে।
সেইসঙ্গে তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তাদের দল কোনও দলের সঙ্গে জোট বাঁধবে না বলে বার বার বলা সত্ত্বেও প্রতিদিনই জোটের গুজব ছড়ানো হচ্ছে।আরও পড়ুন:
মায়াবতী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, 'এটি প্রমাণ করে যে কিছু দল বিএসপি ছাড়া ভালোভাবে চলতে পারে না। তাই সমাজের দরিদ্র, শোষিত এবং অবহেলিতদের কথা মাথায় রেখে বিএসপি-র সিদ্ধান্ত হল লোকসভা নির্বাচনে নিজের জনগণের শক্তিতে লড়বে'। মায়াবতীর আরও সংযোজন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিএসপি, সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল।
'1. आगामी लोकसभा आमचुनाव बीएसपी द्वारा किसी भी पार्टी से गठबंधन नहीं करने की बार-बार स्पष्ट घोषणा के बावजूद आएदिन गठबंधन सम्बंधी अफवाह फैलाना यह साबित करता है कि बीएसपी के बिना कुछ पार्टियों की यहाँ सही से दाल गलने वाली नहीं है, जबकि बीएसपी को अपने लोगों का हित सर्वोपरि है।
— Mayawati (@Mayawati) February 19, 2024
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০১৯-এর নির্বাচনে বিএসপি জয়ী হয় ১০ আসনে এবং সমাজবাদী পার্টি জয়ী হয় ৫ আসনে। বিএসপি-র প্রাপ্ত ভোট ছিল ১,৬৬,৫৮,৯১৭ এবং সমাজবাদী পার্টির প্রাপ্ত ভোট ছিল ১,৫৫,৩৩,৬২০। কোনও জোটে না থাকা কংগ্রেস জয়ী হয় ১ আসনে। বিগত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছিল ৬২ আসনে এবং বিজেপির জোট সঙ্গী আপনা দল (সোনেলাল) জয়ী হয় ২টি আসনে।