২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসি বর্ষসেরা টি-২০ দলের নেতৃত্বে বাবর আজম, জায়গা হয়নি ভারতীয় ক্রিকেটারদের

পুবের কলম ওয়েবডেস্ক : আমিরশাহীতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক অধিনায়ক বাবর আজম মুগ্ধ করেছেন ক্রিকেটবিশ্বকে। তাঁর দল ফাইনালে উঠতে না পারলেও মরুশহরে তাঁদের উজ্জ্বীবিত পারফরম্যান্স মন জিতে নিয়েছে সবার। সেই বাবর আজমের হাতেই এবার তুলে দেওয়া হল আইসিসি-র বর্ষসেরা টি-টোয়েন্টি দলের নেতৃত্বের আর্মব্যান্ড।

২০২১ সালের সেই আইসিসি-র টি-টোয়েন্টি দলে জায়গা হল না কোনও ভারতীয় ক্রিকেটারের। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো বিস্ফোরক ব্যাটার থাকা সত্বেও তাঁদের দলে রাখাই হয়নি। রাখা হয়নি বুমরাহ, শামির মতো চ্যাম্পিয়ন বোলারকেও।শুধু ভারতীয় খেলোয়াড় নন, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজেরও কাউকে দলে রাখা হয়নি।আইসিসি-র বিচারে তৈরি টি-টোয়েন্টি একাদশে রয়েছেন পাকিল্তানের বাবর আজম, শাহিন আফ্রিদি এবং মহম্মদ রিজওয়ান। দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার হ্যাজলউড ও মিচেল মার্শ। ইংল্যান্ডের বাটলার রয়েছেন।

আরও পড়ুন: বাবরনামা: বাদশাহ বাবরের ব্যাটিং স্পর্শে প্রাণ ফিরে পাচ্ছে পাক ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, মারকুটে ডেভিড মিলার এবং তাবরেজ শামসিকে নিয়েছে আইসিসি। শ্রীলঙ্কার হাসারাঙ্গা ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান রয়েছেন এই দলে। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেটার দলে থাকলেও ভারতীয়দের অনুপস্থিতি হয়তো বিতর্কের জন্ম দিতে পারে। গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স মোটেও উজ্জ্বল নয়।

আরও পড়ুন: ICC T20I Rankings: শীর্ষে পাক অধিনায়ক, ১৩ নম্বরে ভারত অধিনায়ক!

এক নজরে বর্ষসেরা দল-

আরও পড়ুন: বাবরদের সান্ত্বনা ইমরানের

জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান ও শাহীন শাহ আফ্রিদি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এআই সামিটে বিক্ষোভ, মোদি বিরোধী স্লোগানে যুব কংগ্রেস কর্মী আটক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইসিসি বর্ষসেরা টি-২০ দলের নেতৃত্বে বাবর আজম, জায়গা হয়নি ভারতীয় ক্রিকেটারদের

আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার