০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবরদের সান্ত্বনা ইমরানের

পুবের কলম ওয়েব ডেস্ক:  টি-২০ বিশ্বকাপে ‘সুপার -১২’ এর সবকটি ম্যাচ জেতার পরে বৃহস্পতিবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে গিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। স্বাভাবিক  ভাবেই হতাশ বাবর আজম ব্রিগেড। অজিদের কাছে হারের পরেই নিজ দেশের ক্রিকেটারদের প্রতি সান্ত্বনা বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।  

সোশ্যাল মিডিয়ায় ইমরান পাক  দলের উদ্দেশ্যে লিখেছেন– ‘বাবর ও পাকিস্তানের দলের উদ্দেশ্যে  বলতে চাই যে– আমি এখন  তোমাদের মনের  অবস্থা বুঝতে পারছি। ক্রিকেটের ময়দানে এই রকম অবস্থার মধ্যে আমিও অনেকবার পড়েছি– হতাশ হয়েছি। তবে এই বিশ্বকাপে তোমরা যে ধরনের ক্রিকেট খেলেছো এবং পরপর  ম্যাচ  জেতার পরেও  যে রকম নম্রতা দেখিয়েছো–  তার জন্য তোমাদের গর্ব কর উচিৎ। আর  ফাইনালে ওঠার জন্য অস্ট্রেলিয়াকে অনেক অভিনন্দন জানাই।’  প্রসঙ্গত– ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেবার অনেকেই পাকিস্তানকে ফেবারিটদের তালিকায় রাখেননি। আর চলতি টি—২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে অভিযান শুরু করে পাকিস্তান গ্রুপের সবকটি   ম্যাচ জিতে সেমিতে অজিদের মুখোমুখি হয়।  সেই  ম্যাচে তুল্যমুল্য লড়াই হওয়ার পরে অজিরা ৫ উইকেটে জয়লাভ করে।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

আরও পড়ুন: ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’: পিটিআই প্রধানকে দাগিয়ে দিল পাক আইএসপিআর
ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস, জোর জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবরদের সান্ত্বনা ইমরানের

আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার