০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০২৩ সালে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী নোয়াকচট

 পুবের কলম ওয়েব ডেস্কঃ উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার রাজধানী ও বৃহত্তম শহর নোয়াকচটকে ২০২৩ সালের জন্য মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছে। ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসিইএসসিও) সম্প্রতি এ ঘোষণা করে। এ উপলক্ষে নোয়াকচটে আইসিইএসসিও-র আয়োজনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে প্রাচীন ক্যালিগ্রাফিসহ নানা ইসলামি ঐতিহ্য প্রদর্শিত হয়। মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ ওয়ালাদ আল শেখ আল গাজওয়ানিসহ বিভিন্ন মুসলিম দেশের সাংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও কর্মকর্তারা ওই অনুষ্ঠানে যোগ দেন।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

অনুষ্ঠানে মৌরিতানিয়ার সাংস্কৃতিবিষয়ক মন্ত্রী মুহাম্মদ ওয়ালাদ  আসবিদাত বলেন, নোয়াকচট শহরকে ২০২৩ সালের জন্য ইসলামি বিশ্বের সাংস্কৃতিক রাজধানী ঘোষণার মাধ্যমে মৌরিতানিয়ার সংস্কৃতি ও ইসলামের সুস্পষ্ট চিত্র উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে।  কারণ দীর্ঘকাল ধরে জ্ঞানের প্রসারে দেশটির চিংগুয়েটি, টিচিট, লাতাহ ও আদানসহ বিভিন্ন শহরের ঐতিহাসিক ভূমিকা আছে। মুহাম্মদ ওয়ালাদ আসবিদাত আরও বলেন, এখানকার বিভিন্ন সরকারি-বেসরকারি গ্রন্থাগারে অসংখ্য দুর্লভ পাণ্ডুলিপির ভাণ্ডার রয়েছে যা এই অঞ্চলের সাংস্কৃতিক সমৃদ্ধির  প্রতীক। আমরা আশা করছি, নোয়াকচটকে ইসলামি বিশ্বের সংস্কৃতির রাজধানী ঘোষণার মাধ্যমে মুসলিম বিশ্বের সঙ্গে মৌরিতানিয়ার সাংস্কৃতিক যোগাযোগ ও যৌথ বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে।

আরও পড়ুন: মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কাজ করবে ইসলামাবাদ-তেহরান: পাক প্রধানমন্ত্রী

আরও পড়ুন: মিশরে হচ্ছে নতুন রাজধানী, থাকবে ৬০ লক্ষ মানুষ

অনুষ্ঠানে আইসিইএসসিও-র মহাপরিচালক সালেম বিন মুহাম্মদ আল-মালিক বলেন, সার্বিকভাবে কবিতা, সাহিত্য ও আইনশাস্ত্রে মৌরিতানিয়ার ব্যাপক ঐতিহ্য ও গৌরব আছে। এ কারণে ২০২৩ সালের জন্য দেশটির রাজধানী নোয়াকচটকে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বেছে নেওয়া হয়েছে। উল্লেখ্য, মুসলিম বিশ্বের ঐতিহ্যবাহী স্থান ও সাংস্কৃতিক উপাদানগুলির সংরক্ষণ ও মূল্যায়নে আইসিইএসসিও প্রতিবছর সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করে থাকে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

ট্রাম্প ও নেতানিয়াহুর দাবি, খোমেনি মারা গেছেন, তবে ইরানের দুই সংবাদমাধ্যমের খবর, খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৩ সালে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী নোয়াকচট

আপডেট : ১৩ জানুয়ারী ২০২৩, শুক্রবার