পুবের কলম,ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসের খাবার খেয়ে অসুস্থ ৫৮ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। রেওয়া জেলার একটি সরকারি স্কুলের এই ঘটনা। জানা গিয়েছে এদিন সরকারি স্কুলে প্রজাতন্ত্র দিবসের খাবার খাওয়ার পরই সেখানকার শিশুরা অসুস্থ বোধ করতে শুরু করে।
বেশ কয়েকজন বমি’ও করে। পড়ুয়াদের এহেন অবস্থায় দেখে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সকলেই সুস্থ রয়েছে।আরও পড়ুন:
স্কুল সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের পর শিশুদেরকে লুচি-সবজি এবং লাড্ডু খেতে দেওয়া হয়।
এরপরই তারা অসুস্থ হয়ে পড়ে। বমি করতে শুরু করে। সঙ্গে সঙ্গেই তাঁদেরকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের সেবা করা হয়। খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে বলে চিকিৎসকরা জানিয়েছে।