আইভি আদক , হাওড়া: হাওড়া স্টেশনে ঢোকার মুখে অ্যাপ্রোচ রোডে দুর্ঘটনা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। শিয়ালদহ থেকে হাওড়াগামী একটি বেসরকারি বাস হাওড়া ব্রিজ পার করে হাওড়ার দিকে ঢোকার সময় অ্যাপ্রোচ রোডে নিয়ন্ত্রণ হারায়।

হাওড়া ব্রিজ দিয়ে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পিষে দিলো দুই পথচারীকে,  আশঙ্কাজনক  এক

এই ঘটনায় দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান।

এবং এক পথচারী গুরুতর জখম হন। ট্রাফিক পুলিশ এদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকেরা দুজনকে মৃত বলে  ঘোষণা করেন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিয়ালদহ থেকে হাওড়া রুটের ২৮ নম্বর বাসটি সম্ভবত ব্রেক ফেল করে এবং এতেই এই দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা অবশ্য সুরক্ষিত রয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটল তা সিসি ক্যামেরার   ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।