পুবের কলম ওয়েবডেস্কঃ আজ মঙ্গলবার আন্তর্জাতিক শান্তি দিবসে ২৪ ঘণ্টা সংঘর্ষ বিরতির ডাক দিল রাষ্ট্রসংঘ
আরও পড়ুন:
রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ২১ সেপ্টেম্বর বিশ্বশান্তি দিবসে এক বিবৃতিতে জানিয়েছেন মানবতার এক সংকটময় মুহূর্তে এ বছর আন্তর্জাতিক শান্তি দিবস এসেছে। কোভিড-১৯ আমাদের বিশ্বটাকে একেবারে ওলটপালট করে দিয়েছে। সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জলবায়ু জরুরি পরিস্থিতি দিনদিন আরো গুরুতর হচ্ছে।’
আরও পড়ুন:
গুতেরেস আরও বলেন, ‘অসমতা ও দারিদ্র্য আরো বাড়ছে।
যেকোনো সময়ের চেয়ে সংহতি ও সহযোগিতা যখন সবচেয়ে জরুরি, তখন অবিশ্বাস ও বিভক্তি মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে।’আরও পড়ুন:
উল্লেখ্য, ১৯৮১ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সারা বিশ্বে আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়। এর লক্ষ্য যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠা।রাষ্ট্রসংঘের মহাসচিব আরও বলেন একজোট হয়ে কাজ করতে হবে। শান্তি অথবা দীর্ঘস্থায়ী সংকট যে কোন একটা কে বেছে নেওয়ার সময় এসছে।