পুবের কলম, ওয়েব ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন বাম’ বিদ্রোহ শুরু করল বালোচ বিদ্রোহীরা। বালোচিস্তানজুড়ে আক্রমণ শানিয়েছে বালোচ লিবারেশন ফ্রন্ট।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বাস থেকে নামিয়ে বেশ কয়েকজন যাত্রীকে অপহরণ করা হয়। যার মধ্যে ৯ জনকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন বালোচিস্তানের প্রাদেশিক সরকার।
যদিও এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। এমনকি হামলার দায় স্বীকার করেনি কেউই। তবে অনুমান করা হচ্ছে, এই ঘটনার নেপথ্যে বালোচ বিদ্রোহীদের হাত রয়েছে।আরও পড়ুন:
বালোচ বিদ্রোহীদের সংগঠন বিএলএফর এই অভিযানে এপর্যন্ত পাকিস্তানের বুকে ১৭ টি হামলা হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
বালোচ বিদ্রোহীদের সংগঠন বিএলএফর এই অভিযানে এপর্যন্ত পাকিস্তানের বুকে ১৭ টি হামলা হয়েছে বলে খবর। মঙ্গলবার রাতে বালোচিস্তানের একাধিক সরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট হামলার জেরে কেঁপে ওঠে। 'বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট' বা বিএলএফ, যারা স্বাধীন বালোচিস্তানের মুখ দেখতে চায়, তারা এই সমস্ত হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, সংগঠন শুরু করে দিয়েছে,'অপারেশন বাম'।