পুবের কলম,ওয়েবডেস্ক: শাহবাজ শরিফের পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি জোট করে সংসদ দখলের চেষ্টা করলেও পিটিআই সমর্থিত ‘আজাদ’ প্রার্থীদের দখলেই রয়েছে সংসদের সবচেয়ে বেশি আসন (৯২টি)। সেমতোই পাকিস্তানের প্রধান বিরোধী দলের আসনে বসতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। শুক্রবার রাওয়ালপিন্ডির জেলে ইমরানের সঙ্গে ৩০ মিনিটের বৈঠক সারেন পিটিআই-এর অন্যতম নেতা আলি মুহম্মদ খান।
আরও পড়ুন:
এরপরই তিনি জানান, ‘কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়, দেশের উন্নতির জন্য যা করা দরকার সেই ভূমিকাই পালন করব।
’ পিটিআইয়ের আরেক নেতা ব্যারিস্টার মহম্মদ আলি সইফ জানিয়েছেন, ‘দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আমরা কেন্দ্র ও পঞ্জাবে বিরোধী দল হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।’আরও পড়ুন:
একইসঙ্গে ইমরান খানের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি। ২০২২ সালে যেসব রাজনৈতিক দল ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করেছিল তাদের সঙ্গে জোট গঠন করা হবে না বলে জানান এই পিটিআই নেতা।
আরও পড়ুন:
সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসার আগে আরও কয়েকটি ছোট বিরোধী দলের সঙ্গে জোট গঠনের নির্দেশ দিয়েছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান।
সেই নির্দেশ মেনেই শুক্রবার কওমি ওয়াতান পার্টির সঙ্গে বৈঠক করেছে পিটিআই। পাকিস্তানের জাতীয় সংসদ বা ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসন ২৬৬টি। এসব আসনের একটি ব্যতীত বাকি ২৬৫টি আসনে নির্বাচন হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। এটি ছিল পাকিস্তানের ১৬তম পার্লামেন্ট নির্বাচন।